উচ্চতর পড়াশোনার জন্য জার্মানি গেছেন অপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থাপত্য বিষয়ের ওপর বৃত্তি নিয়ে উচ্চতর পড়াশোনা করতে জার্মানির বার্লিনে গেলেন অপি করিম। তাঁর বাবা সৈয়দ আবদুল করিম গতকাল শুক্রবার বলেন, ‘আজ (শুক্রবার) সকালে অপি জার্মানির উদ্দেশে রওনা হয়েছে। সেখানে ও ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের ওপর দুই বছর পড়াশোনা করবে।’অপির বাবা আরও জানান, আগামী ডিসেম্বর নাগাদ ছুটিতে কয়েক দিনের জন্য অপি ঢাকায় আসবেন।এদিকে জার্মানি যাওয়ার কদিন আগে অপি জানান, ‘জার্মানির একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে। চূড়ান্ত হলে শিগগিরই যেতে হবে। সে ক্ষেত্রে এবার একটু বেশি সময় ওখানে থাকতে হবে। এর আগে জার্মানি থেকে আমি পোস্ট গ্র্যাজুয়েশন করেছি। এবার স্নাতকোত্তর ও পিএইচডি করার ইচ্ছা আছে। সেমিস্টারের ফাঁকে হয়তো কিছুদিনের জন্য ঢাকায় আসার সুযোগ পাব।’