উচ্চাঙ্গসংগীত উৎসবের নিবন্ধন শুরু হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও আয়োজন করা হচ্ছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’। আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। সহযোগিতা করছে আইটিসি সংগীত রিসার্চ অ্যাকাডেমি। ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। প্রতিদিন বিকেলে শুরু হয়ে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা চলবে পরদিন ভোর পর্যন্ত।
এরই মধ্যে শুরু হয়েছে দর্শক-শ্রোতাদের নিবন্ধন প্রক্রিয়া। নিবন্ধনের জন্য লগ অন করতে হবে www.bengalfoundation.org অথবা Bengal লিখে যেকোনো মুঠোফোন থেকে ৬৯৬৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে। প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৬১৬১১১৮৮৮ নম্বরে।
বেঙ্গল ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, সীমিত সময়ের জন্য এই নিবন্ধন প্রক্রিয়া অব্যাহত থাকবে।