উচ্চাঙ্গসংগীত সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশ আয়োজন করেছে ‘সপ্তদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন ২০১৪’। দুই দিনের এই উৎসব আয়োজন করা হয়েছে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে। শুরু হচ্ছে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায়। কাল শুক্রবার সকালের অধিবেশন শুরু হবে সকাল ১০টায় এবং সান্ধ্য অধিবেশন সন্ধ্যা সাড়ে ছয়টায়। পরিবেশনার মধ্যে থাকবে কণ্ঠ, তবলা, সরোদ, গিটার, সারেঙ্গী, সেতার, বাঁশি।
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, আয়োজনটি উন্মুক্ত থাকবে।