উডি অ্যালেনের রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উডি অ্যালেন
উডি অ্যালেন

উডি অ্যালেন এক বিস্ময়ের নাম তো বটেই। বয়স হয়েছে ৮০। কিন্তু তাই বলে ছবি তৈরির বিরাম নেই। গত কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে উডি অ্যালেনের ছবি ‘ইরেশনাল ম্যান’। এবারও কান চলচ্চিত্র উৎসবের শুরুর আগেই আলোচনায় যুক্তরাষ্ট্রের এই বর্ষীয়ান নির্মাতা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, উডির ছবি ‘ক্যাফে সোসাইটি’ দিয়ে শুরু হচ্ছে ৬৯তম কান চলচ্চিত্র উৎসব।
কান উৎসবের ইতিহাসে এটি এক বিরল ঘটনা। কারণ, এই নিয়ে তৃতীয়বারের মতো উৎসব উদ্বোধন করতে চলেছে কোনো একজন নির্মাতার ছবি। আগামী ১১ মে এবারের উৎসবের শুরুর দিনে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রদর্শিত হবে ‘ক্যাফে সোসাইটি’। এর আগে উদ্বোধনী ছবির মর্যাদা পেয়েছিল এই নির্মাতার ‘হলিউড এন্ডিং’ (২০০২) ও ‘মিডনাইট ইন প্যারিস’ (২০১১)।
সূত্র: কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল নিউজ লেটার