উডি অ্যালেনের ‘ব্লু জেসমিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে উডি অ্যালেনের নতুন ছবি, নাম ঠিক হয়েছে ব্লু জেসমিন। এতে অভিনয় করছেন অ্যালেক বল্ডউইন, কেট ব্লাঁশেট প্রমুখ। নিউইয়র্ক শহরের ফ্যাশনেবল এক গৃহবধূকে ঘিরে এগোবে ছবির কাহিনি। ২০১১ সালে মুক্তি পাওয়া মিডনাইট ইন প্যারিস ছবির জন্য সেরা চিত্রনাট্য বিভাগে অস্কার জিতেছিলেন উডি অ্যালেন। এরপর বেরিয়েছে টু রোম উইথ লাভ ছবিটি। দারুণ ব্যবসাসফল এই ছবিতেও অভিনয় করেছিলেন অ্যালেক বল্ডউইন।সূত্র: নিউইয়র্ক টাইমস।