উত্কণ্ঠায় খুলনার যাত্রা মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সমস্যার বেড়াজাল থেকে বেরোতেই পারছেন না খুলনার যাত্রাদলের মালিকেরা। মৌসুম প্রায় আসন্ন, অথচ কোনো দলেই এখনো মহড়া শুরু হয়নি। গত মৌসুমে মাঝপথে এসে যাত্রাগান কার্যত বন্ধই ছিল। দু-একটি দল ঠিকে গানবাজনা করলেও খুলনার দলগুলোর বায়না ছিল না। কারণ ব্যাখ্যা করে স্বদেশ অপেরার মালিক জলিল হোসেন বললেন, ‘খুলনার অপেরা দলগুলো ছিল যেমন অভিনয়সমৃদ্ধ, তেমনি ব্যয়বহুল। এর ফলে এই দলগুলোর কেউ বায়না করতে তেমন আগ্রহ দেখায়নি। এবারও খুলনা থেকে নয়টি দল সংগঠিত হচ্ছে। নতুন নতুন পালায় সাজানোর পরিকল্পনা চলছে। দর্শকপ্রিয় শিল্পীকুশলীরা থাকছেন ওই সব দলে।’
সাম্প্রতিক সময়ের কয়েকটি দুর্ঘটনা আর জঙ্গি ভাবনায় পেয়ে বসেছে মালিক-শিল্পীদের। দল গঠন করে গানবাজনা করতে পারবেন কি না, এমন চিন্তায় আছেন তাঁরা। প্রতিমা অপেরার মালিক আলমুন হোসেন জানালেন, মালিকেরা টাকা খরচ করতেও ভয় পাচ্ছেন। যা করা হয়েছে, তা উঠবে কি না, এটাই বড় চিন্তা।
খুলনা থেকে এবার প্রতিমা অপেরা, স্বদেশ অপেরা, মঞ্জুশ্রী অপেরা, ফাল্গুনী যাত্রা ইউনিট, রাজদূত অপেরা, আরতি অপেরা, সূর্যমহল অপেরা, আদি রংমহল অপেরাসহ পালাকারদের দেশশ্রী অপেরা সংগঠিত হচ্ছে।