উত্তম কুমার হচ্ছেন প্রসেনজিৎ

এবার মহানায়ক উত্তম কুমারের কর্মময় জীবন নিয়ে কলকাতায় তৈরি হতে যাচ্ছে একটি টেলিভিশন ধারাবাহিক। এই টিভি ধারাবাহিকে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের চরিত্রে অভিনয় করবেন চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ।
ধারাবাহিকটিতে সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করবেন পাওলি দাম।
উত্তম কুমার যখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন, ঠিক সেই একই সময়ে চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিতের বাবা অভিনেতা বিশ্বজিৎ। দুজনের মধ্যে সম্পর্কও ছিল ভালো। যদিও তখন প্রসেনজিৎ ছিলেন খুবই ছোট, কিন্তু পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে উত্তম কুমারকে সে সময় খুব কাছ থেকেই দেখেছেন তিনি।
ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই ধারাবাহিকটির শিল্প নির্দেশনায় আছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
উত্তম কুমারকে নিয়ে নির্মিতব্য এই টিভি ধারাবাহিকটির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাসে। অবশ্য এই ধারাবাহিকটির প্রচারের সময় এখনো চূড়ান্ত হয়নি।