উত্তম মুহূর্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তমকুমারের শিল্পীজীবনের কিছু বিরল মুহূর্ত এবং অজানা কাহিনি নিয়ে কলকাতায় প্রকাশিত হলো উত্তম মুহূর্ত। বইটিতে রয়েছে চিত্রগ্রাহক নিমাই ঘোষের তোলা মহানায়কের দুর্লভ মুহূর্তের ৮৪টি আলোকচিত্র। গত মঙ্গলবার আইসিসিআর মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন। তিনি বলেন, ‘উত্তমকুমারের বড় ভক্ত হলেও তাঁকে কাছ থেকে দেখার সুযোগ পাইনি। আমার কাছে উত্তম-সুচিত্রা ছিলেন সেরা হার্টথ্রব জুটি।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রপরিচালক সন্দীপ রায়, চিত্রগ্রাহক নিমাই ঘোষ, চিত্রকর শুভাপ্রসন্ন প্রমুখ। বইটি উৎসর্গ করা হয় সত্যজিৎ রায়কে।