উত্তম সংরক্ষণাগার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় মহানায়ক উত্তমকুমার সংরক্ষণাগারের উদ্বোধন হলো রোববার। কলকাতার চলচ্চিত্র শতবর্ষ ভবনে স্থাপিত এই সংরক্ষণাগারের উদ্বোধন করেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সংরক্ষণাগারে থাকছে উত্তমকুমারের ব্যবহূত নানা সামগ্রী, পোশাক, বিভিন্ন চলচ্চিত্রের স্থিরচিত্র, নানা পুরস্কার ও পদক। সংরক্ষণাগারে রাখা হয়েছে উত্তমকুমার অভিনীত ১০টি ছবির প্রিন্ট ও সাতটি ছবির নেগেটিভ।মাধবী মুখোপাধ্যায় বলেন, ‘উত্তমকুমার ২৫০টি ছবিতে অভিনয় করেছেন। অথচ প্রিন্ট পাওয়া গেছে মাত্র কয়েকটি ছবির। আশা করি, আরও ছবির হদিস পাওয়া যাবে।’ পরিচালক তরুণ মজুমদার বলেন, ‘এই সংরক্ষণাগারের উদ্বোধনের ফলে এই প্রজন্মের ছেলেমেয়ে ও শিল্পীরা মহানায়ক সম্পর্কে আরও বিশদ জানতে পারবে।’