উত্তমকুমার, দেবব্রত বিশ্বাস ও শ্যামল মিত্রর নামে সড়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা মহানগরের পাঁচটি সড়কের নতুন নাম দেওয়া হয়েছে। গত বুধবার কলকাতা পৌর করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ কলকাতার বাবুরাম ঘোষ রোড থেকে করুণাময়ী ব্রিজ পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে ‘মহানায়ক উত্তমকুমার সরণি’, দেশপ্রিয় পার্ক রোডের নাম ‘শ্যামল মিত্র সরণি’, লেক টেরেস রোডের নাম ‘দেবব্রত বিশ্বাস সরণি’, নিউ পার্ক স্ট্রিটের নাম ‘ওস্তাদ হাফিজ আলী খাঁ সরণি’ আর চন্ডালপাড়া রোডের নামকরণ করা হয়েছে কবি তারাপদ সাঁতরার নামে। বুধবার পৌর করপোরেশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।