উত্তমকুমারের চলচ্চিত্র নিয়ে উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪ জুলাই উত্তমকুমারের প্রয়াণ দিবস। এ দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য উত্তমকুমার অভিনীত চলচ্চিত্র নিয়ে উৎসবের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র। হাইকমিশন সূত্রে জানা গেছে, তিন দিনের এই উৎসব শুরু হবে ২৩ জুলাই। আর তা আয়োজন করা হয়েছে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। উত্তমকুমার অভিনীত নায়ক, হারানো সুর, ধন্যি মেয়ে, ছদ্মবেশী, সপ্তপদী, চৌরঙ্গী, স্ত্রী ও পথে হলো দেরী ছবিগুলো দেখানো হবে এই উৎসবে। উৎসবের ছবিগুলো দেখার জন্য আগ্রহীদের ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রের গুলশান ও ধানমন্ডির কার্যালয় থেকে রোববারের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।