উত্তমকুমারের নামে চলচ্চিত্র পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার ছিল উত্তমকুমারের ৩১তম প্রয়াণ দিবস। এই দিন থেকে কলকাতার উত্তম মঞ্চে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎ সব। উৎ সব উদ্বোধন করতে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এখন থেকে প্রতিবছর উত্তমকুমারের নামে পশ্চিমবঙ্গ সরকার ‘উত্তমকুমার চলচ্চিত্র পুরস্কার’ প্রদান করবে। চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য প্রথিতযশা শিল্পীদের দেওয়া হবে এই পুরস্কার।