উত্তমকুমারের নামে সড়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কলকাতার ভবানীপুর টাউনসেড রোডের নতুন নাম হলো ‘উত্তমকুমার সরণি’। মহানায়ক উত্তমকুমারের ৮৬তম জন্মদিন উপলক্ষে গত সোমবার এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন কলকাতার মেয়র শোভন দেব চট্টোপাধ্যায়। জন্মদিন উপলক্ষে উত্তমকুমারের দুর্লভ ছবি ও বিভিন্ন পোস্টার নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয় কলকাতায় নন্দন ৪-এ।