প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে গতকাল উত্তরা কালচারাল সোসাইটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। ‘যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ’ শীর্ষক এ অনুষ্ঠানটি সাজানো হয়েছিল গান, নাচ ও আলোচনার মধ্য দিয়ে।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের শিশুশিল্পীরা পর্যায়ক্রমে দলীয় সংগীত এবং নৃত্য পরিবেশন করে। এরপর আলোচনা পর্বে অংশ নেন প্রধান অতিথি নাট্যজন আতাউর রহমান, বিশেষ অতিথি শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সংগঠনের সভাপতি শেরিফা কাদের, সাধারণ সম্পাদক রবিউল মাহমুদ প্রমুখ।