উদার অক্ষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি বানানোর পেছনে কত মানুষের অবদানই না থাকে। স্পট বয়, লাইট বয় থেকে শুরু করে বাবুর্চি অবধি সবার অবদান অনস্বীকার্য। কিন্তু লোকে এঁদের অবজ্ঞা করে চলে। ভালো পারিশ্রমিক থেকেও তাঁরা হন বঞ্চিত। কিন্তু ছবির সাফল্যের পেছনে এসব লোকের অবদানকে মোটেও খাটো করে দেখেন না অক্ষয় কুমার। তিস মার খান ছবির শুটিং সেটে দাঁড়িয়ে সেদিন সবাইকে সে কথাই যেন স্মরণ করিয়ে দিলেন এই অভিনেতা। বললেন, ‘ছোট হলেও ওদের কাজটা তুচ্ছ নয় মোটেও।’ বলেই ক্ষান্ত হননি, নিজের পকেট থেকে ছবির কর্মীদের বোনাস দিয়েছেন। এক-দুই লাখ নয়, পাক্কা ৩০ লাখ রুপি! কর্মীরা সবাই আনন্দে মাতলেও অবাক হননি কেউ। কারণ, এমন উদারতা অক্ষয় আগেও কয়েকবার দেখিয়েছেন। ওয়েবসাইট।