উদীচী ঢাকা মহানগর সম্মেলন
২১ সেপ্টেম্বর শুরু হচ্ছে উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদের দুই দিনব্যাপী নবম দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনের স্লোগান ‘ঊষার দুয়ারে হানি আঘাত—আমরা আনিব রাঙা প্রভাত’।শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন খাদেমুল ইসলাম বসুনিয়া। সংগীত পরিবেশন করবেন উদীচীর শিল্পীরা। এরপর অনুষ্ঠিত হবে শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে রয়েছে আলোচনা পর্ব। বেলা তিনটায় শুরু হবে সম্মেলনের সাংগঠনিক অধিবেশন, যা চলবে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত। নতুন কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে শেষ হবে সম্মেলনের আনুষ্ঠানিকতা। এ ছাড়া প্রতিদিন বিকেলে একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে থাকবে সংগীত, নৃত্য, নাটক ও আবৃত্তি। সম্মেলন সফল করার উদ্দেশ্যে মহানগর সংসদের বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ শীশকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দেকে আহ্বায়ক করে গঠিত ৫১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। সম্মেলন সামনে রেখে এরই মধ্যে ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে।