উদীচী ঢাকা মহানগরের সম্মেলন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশলী কাজী মোহাম্মদ শীশকে সভাপতি এবং ইকবালুল হক খানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের ৪৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার ও গতকাল শনিবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দুই দিনব্যাপী সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ এবং পরিচয় পর্বের মাধ্যমে শেষ হয় সম্মেলনের কার্যক্রম।