উদীচীর অণুনাটক 'দাফন' ও 'হত্যার শিল্পকলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নাটক বিভাগ মঞ্চে এনেছে যুগল অণুনাটক দাফন ও হত্যার শিল্পকলা৷ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা সাতটায় হবে নাটক দুটির প্রদর্শনী৷ উদীচীর মতে, একে ‘অণুনাটক’ বলার কারণ এর স্বল্পব্যাপ্তি৷ এ ধরনের নাটক উদীচী অনেক দিন থেকেই চর্চা করছে৷ তবে এত দিন এর প্রদর্শনী সীমাবদ্ধ ছিল কেবল নিজেদের আঙিনাতে৷
খরায় পোড়া শস্যভূমির এক নিভৃত ক্লান্ত গ্রাম৷ এখানে অনাকাঙ্ক্ষিত একটি মেয়ের লাশের সংবাদের মাধ্যমে একদল মানুষের ঠুনকো অনুভূতিতে ব্যাকুলতা তৈরি হয়৷ এই ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে দাফন অণুনাটকের গল্প৷ হত্যার শিল্পকলা অণুনাটক মূলত বর্তমান সময়ে ধর্মের নামে যেভাবে একদল সন্ত্রাসী একের পর এক নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, সেই প্রেক্ষাপটকে ঘিরে৷