উদীচীর গণসংগীত উৎসব কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করতে যাচ্ছে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা ২০১৬’। ‘মানুষ জাগাও, স্বদেশ জাগাও, বিশ্ব জাগাও সংগীতে’ স্লোগান নিয়ে কাল শুক্রবার ১ এপ্রিল বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন যাত্রাশিল্পের বিবেক গানের বিশিষ্ট শিল্পী গৌরাঙ্গ আদিত্য। আরও থাকবেন পশ্চিমবঙ্গের গণসংগীতশিল্পী বিপুল চক্রবর্তী ও অনুশ্রী চক্রবর্তী। গতকাল দুপুরে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান, সাধারণ সম্পাদক প্রবীর সরদার প্রমুখ।