উদীচীর দেশব্যাপী 'জঙ্গিবাদ বিরোধী সপ্তাহ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২২ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশব্যাপী ‘জঙ্গিবাদ বিরোধী সপ্তাহ’ পালন করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এ কর্মসূচির অংশ হিসেবে উদীচীর প্রতিটি জেলা ও শাখা সংসদ নিজ নিজ এলাকায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করবে। থাকবে জনসচেতনতামূলক নানা কর্মসূচি।
উদীচীর ‘জঙ্গিবাদ বিরোধী সপ্তাহ”-এর প্রথম দিন ২২ জুলাই বিকেলে উদীচী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ। এ ছাড়া, সপ্তাহের শেষ দিন ২৮ জুলাইও কেন্দ্রীয় উদীচীর উদ্যোগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হবে।