উদীচীর নাটক ‘রাজনৈতিক হত্যা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নাটক বিভাগ মঞ্চে আনছে তাদের নতুন নাটক রাজনৈতিক হত্যা। এটি বিখ্যাত ফরাসি নাট্যকার জ্যাঁ পল সার্ত্রের নাটক লা মা সাল-এর অনুবাদ। অনুবাদ করেছেন পশ্চিমবঙ্গের নাট্যকর্মী অর্পিতা ঘোষ। নাটকটির নির্দেশনা দিয়েছেন রতন দেব।এতে অভিনয় করেছেন জয়া সেনগুপ্তা, আসলাম অরণ্য, মনোহর চন্দ্র দাস, মৌমিতা জান্নাত, বিজন রায় প্রমুখ। আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে। বিজ্ঞপ্তি।