উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ যশোর হত্যাকাণ্ড দিবস। যশোর টাউন হল মাঠে আয়োজিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে ১৯৯৯ সালের ৬ মার্চ ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠী বোমা হামলা করে। এতে উদীচীর ১০ জন শিল্পী-কর্মী নিহত হন। আহত হন দেড় শতাধিক শিল্পী-কর্মী ও সংস্কৃতিমনা সাধারণ মানুষ। সেই থেকে উদীচী দিনটি যশোর হত্যাকাণ্ড দিবস হিসেবে পালন করছে।

এ উপলক্ষে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যশোরে বোমা হামলায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করা হবে। সভাপতিত্ব করবেন উদীচীর সভাপতি কামাল লোহানী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন সংগঠনের শিল্পীরা।