উদীচীর মিহির নন্দী স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান ও কথামালায় ওস্তাদ মিহির কুমার নন্দীকে স্মরণের আয়োজন ছিল নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) গ্যালারি মিলনায়তনে। সোমবার সন্ধ্যা ছয়টায় এ স্মরণানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ।
উদীচীর শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত ‘আগুনের পরশমণি’ গানের মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর কথামালায় মিহির নন্দীকে স্মরণ করেন ড. অনুপম সেন, কবি আবুল মোমেন, নাট্যকার অসীম দাশ, উদীচী চট্টগ্রাম সংসদের সহসভাপতি রবিন দে, চন্দন দাশ, অধ্যক্ষ রীতা দত্ত প্রমুখ। শেষে আনন্দধ্বনির শিল্পীরা সমবেত কণ্ঠে তিনটি গান ও উদীচীর শিল্পীরা চারটি সমবেত সংগীত পরিবেশন করেন।