উদীচীর রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা, গান, কবিতা আর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদ্যাপন করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
গতকাল বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বরের মুক্ত বেদিতে (টাউন হল) উদীচী ঢাকা মহানগর সংসদ আয়োজিত অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কাজী মদিনা ও অধ্যাপক এ এন রাশেদা। সভাপতিত্ব করেন কাজী মোহাম্মদ শীশ। দ্বিতীয় পর্বে ছিল গীতি-আলেখ্য ‘হে সাথী, আজকে স্বপ্নের দিন গোনা’ শীর্ষক গীতি-আলেখ্য।