উদীচীর সপ্তাহব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী নৃত্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের নাটক ও নৃত্য বিভাগ। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর পুরানা পল্টনে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের ছয়তলায় উদ্বোধন করা হবে এ কর্মশালার। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ কর্মশালার ক্লাস। কর্মশালায় প্রশিক্ষক কামরুল হাসান।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি ৫০০ টাকা। উদীচী কেন্দ্রীয় কার্যালয় থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ২১ সেপ্টেম্বর।