উদীচীর ‘হাফ আখড়াই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উনিশ শতকের গোড়ার দিকে বাংলা টপ্পা গানের একটি দল ও এর সদস্যদের অন্তর্দ্বন্দ্ব নিয়ে উদীচীর নাটক হাফ আখড়াই। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে গতকাল বুধবার মঞ্চস্থ হলো নাটকটি। রতন সিদ্দিকীর রচনা ও আজাদ আবুল কালামের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেন উদীচী কেন্দ্রীয় নাটক বিভাগের শিল্পীরা। এটি ছিল নাটকটির ১৬তম মঞ্চায়ন। নাট্যকার রতন সিদ্দিকী জানান, ‘১৮০৪ সালে বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত কলকাতায় প্রতিষ্ঠা করেন আখড়াই। তাঁর শিষ্য মোহনচাঁদের কাছে শিক্ষাগুরুর দায়িত্ব হস্তান্তরের পরই ধীরে ধীরে পাল্টাতে থাকে আখড়াইয়ের চেহারা। গুরু-শিষ্যের দ্বন্দ্বের একপর্যায়ে মোহনচাঁদ গঠন করেন আলাদা দল, যার নাম হয় ‘হাফ আখড়াই’।