উদোম গায়ে ক্রুজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদোম গায়ে ভক্তদের সামনে হাজির হবেন টম ক্রুজ। শরীরে একাধিক উল্কি এবং ফোলানো পেশি নিয়ে ক্রুজ হাজির হচ্ছেন রক অব এজেস নামের একটি ছবিতে। ছবিতে এই হলিউড তারকা অভিনয় করবেন আশির দশকের হার্ড রকার স্টেসি জ্যাক্সের ভূমিকায়। ক্রুজপত্নী কেট হোমস বললেন, ‘বিস্ময়কর পারফরমার টম। ওর কণ্ঠও অসাধারণ। এই ছবিতে ওকে আমি একজন সংগীতশিল্পীর ভূমিকায় দেখব, এই আশায় প্রহর গুনছি।’ ছবিতে আরও অভিনয় করছেন অ্যালেক ব্যাল্ডউইন, ক্যাথরিন জেটা-জোনস, রাসেল ব্র্যান্ড প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ২০১২ সালের পয়লা জুন। ওয়েবসাইট।