উদ্দেশ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে আজ রাত আটটায় প্রচারিত হবে নাটক উদ্দেশ্য। লিখেছেন ও পরিচালনা মাবরুর রশিদ। অভিনয় করেছেন মিম, তাহসান প্রমুখ। অণিমা পুলিশ অফিসার। পার্কে জগিং করতে গিয়ে ছিনতাইকারীকে ধাওয়া করে। সে জারিফকে থানায় নিয়ে আসে। পরে সে তার ভুল বুঝতে পেরে জারিফকে ছেড়ে দেয়। পরবর্তী সময়ে অণিমা জারিফকে অপহরণ করে শুধু ‘সরি’ বলার জন্য। এরপর তাদের সম্পর্ক প্রেম পর্যন্ত গড়ায়। হঠাৎ একদিন রাস্তায় এক সন্ত্রাসীকে অণিমা ধাওয়া করে এবং সন্ত্রাসীর সঙ্গে গুলি বিনিময় হয়। অণিমার পিস্তলের গুলিতে জারিফ মারা যায়। তারপর?