উদ্বাস্তু প্যাটিনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট প্যাটিনসন
রবার্ট প্যাটিনসন

বেচারা একবার ধাক্কা খায় প্রেমিকার কাছ থেকে, তো আরেকবার মা-বাবার কাছ থেকে। প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙনের পর একবার রাস্তায় রাত কাটাতে হয়েছিল রবার্ট প্যাটিনসনকে। এবার ততটা নয়, তবে পরিস্থিতি অনেকটা রাস্তায় রাত কাটানোর মতোই হয়েছে। টরোন্টতে শুটিংয়ে ছিলেন প্যাটিনসন। আর এর মধ্যে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে এসে ওঠেন তাঁর মা-বাবা৷ জানান, অনির্দিষ্টকালের জন্য এ বাড়িতে থাকবেন তাঁরা। লক্ষ্মী ছেলে প্যাটিনসনও মা-বাবার একান্ত সময়ে ব্যাঘাত ঘটাতে চান না। তাই তো আপাতত গৃহহীন অবস্থায়, আজ এই হোটেলে তো কাল ওই হোটেল করে রাত-দিন কাটছে তাঁর। বলতে গেলে অনেকটাই উদ্বাস্তু।
সেঁজুতি শহীদ, সূত্র: আইএএনএস, জি নিউজ, পিটিআই, টাইমস অব ইন্ডিয়া