উন্নত চিকিৎসার জন্য ফারুককে ব্যাংকক নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত চিকিৎসার জন্য চলচ্চিত্রের অভিনেতা ফারুককে ব্যাংককে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার ফারুকের স্ত্রী ফারহানা পাঠান জানান, এরই মধ্যে ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ সপ্তাহেই ফারুককে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। তিনি জানান, ফারুক ফুসফুস এবং কিডনি সমস্যায় ভুগছেন। বৃহস্পতিবার রাতে তাঁর ডায়ালাইসিস করানো হয়। ফারুক এখন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফারুককে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকক্ষে (আইসিইউ) স্থানান্তর করা হয়। তবে এখন তিনি কেবিনে আছেন, তাঁকে স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে।