প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে শিল্পের গুরুত্ব’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী আকরাম খান (মাঝে)। মতবিনিময় সভায় অংশ নেন (ডান থেকে) সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক স্টিফেন রোমান, ব্রিটিশ কাউন্সিলের হেড অব আর্টস ঈশিতা আজাদ। মতবিনিময় সভার আয়োজক ছিল ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ফাউন্ডেশন। এদিকে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নৃত্যনাট্য দেশ। ব্রিটিশ–বাংলাদেশি কোরিওগ্রাফার আকরাম খান এই পরিবেশনার নির্দেশক ও শিল্পী।