উপবাস করবেন না কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিগারটাকে ‘জিরো’ সাইজে রাখতে বলিউড নন্দিনীরা এমনিতেই উপবাস করেন। তবে কারিনা কাপুর জানিয়ে দিয়েছেন, আজ ‘কারওয়া চৌথ’ উপলক্ষে স্বামী সাইফ আলী খানের জন্য উপবাস করার কোনো ইচ্ছা তাঁর নেই। স্বামীর দীর্ঘায়ুর জন্য ভারতের হিন্দুধর্মাবলম্বী নারীদের এই উপবাসের রেওয়াজে খুব একটা বিশ্বাস নেই কারিনার।
কারিনা বলেছেন, ‘না খেয়ে নিজের ভালোবাসা প্রমাণের দরকার নেই আমার। আমি উপবাস করছি না। আমি কাপুর বংশের মেয়ে, না খেয়ে থাকতে পারি না। আমি বরং খেয়ে, কাজ করে, নিজের ছবির প্রচারণা করেই দিনটা উদ্যাপন করব।’
ভারতীয়দের অন্যতম এই উৎসব আরেকটা কাজ করে পালন করছেন কারিনা। ধুমসে কেনাকাটা করে! তবে সেই কেনাকাটা তিনি এবার সেরেছেন অনলাইনেই। পিটিআই।