উপভোগ্য শুটিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রহান্তরের আগন্তুকেরা পৃথিবী আক্রমণ করে বসেছে। তাদের সঙ্গে ধুন্ধুমার যুদ্ধে জড়িয়ে পড়েছে নৌবাহিনীর কয়েকটি রণতরী। এমন কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে ব্যাটেলশিপ ছবিটি। এই ছবিতে অভিনয় করেছেন গায়িকা রিহান্না। আলাপকালে তিনি জানান, শুটিংটা তিনি বেশ উপভোগ করছেন। কিন্তু সহ-অভিনেতা আলেক্সান্দার স্কার্সগার্দ খুব কম কথা বলেন। ‘আলেক্সান্দার খুব ঠান্ডা মেজাজের মানুষ। খুব একটা কথাবার্তা বলেন না। তবে মানুষ হিসেবে বেশ ভালো।’ বললেন রিহান্না। ২০১২ সালের মে মাসে ছবিটি মুক্তি পাবে। ওয়েবসাইট।