উপলক্ষ শততম মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাল নাট্যসম্প্রদায়ের নাটক শিখণ্ডী কথা নাটকটির শততম মঞ্চায়ন হতে যাচ্ছে। ইতিমধ্যে নাটকটির ৯৮তম প্রদর্শনী শেষ হয়েছে। ১০ মার্চ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাটকটির ৯৮তম প্রদর্শনী মঞ্চায়ন হয়। শততম মঞ্চায়ন উপলক্ষে দলটি ঢাকায় শিল্পকলা একাডেমীতে তিন দিনের নাট্যমেলার আয়োজন করেছে। ‘শিখণ্ডী কথা নাট্যমেলা’ শুরু হয়েছে ১০ মার্চ। আজ হবে নাটকটির ৯৯তম প্রদর্শনী। শততম মঞ্চায়নের বিশেষ প্রদর্শনীটি হবে আগামীকাল ১২ মার্চ সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।২০০২ সালের ২৫ সেপ্টেম্বর নাটকটি প্রথম মঞ্চে আসে। নাটকটির শততম মঞ্চায়ন প্রসঙ্গে দলটির সভাপতি মীর জাহিদ হাসান বলেন, ‘আমাদের দলের প্রথম নাটক সোনাই কন্যার পালার শততম মঞ্চায়ন হয়েছে।দলের ঘুম নেই নাটকটিরও ৮৩তম প্রদর্শনী হয়েছে। আর আগে তো শুধু মহিলা সমিতিতেই নাটক করা যেত। ফলে দলের সব কটি নাটক ধারাবাহিকভাবে করতে গিয়ে সময় লেগেছে অনেক। এ কারণে আমরা আরও আগে এই নাটকটির শততম মঞ্চায়ন করতে পারিনি। আমরা দর্শকের ভালোবাসার কারণেই নিয়মিত নাটক করে যেতে পারছি। সময় বেশি লাগলেও আমরা নাটকটির শততম মঞ্চায়ন করতে পারছি, এটা আমাদের জন্য কম অর্জন নয়।’বৃহন্নলা সমাজের মানুষদের সুখ-দুঃখ কথামালায় গাঁথা, ওদের জন্ম, জীবনযন্ত্রণা ও বেড়ে ওঠা নিয়ে নাটকটি। নাটকটির মূল সুর নারী-পুরুষ নয়—ওদের মানুষ হিসেবে মূল্যায়ন করাটাই আসল কথা। যে বিষয়টি নাটকে উঠে এসেছে।নাটকটিতে অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, উত্পল চক্রবর্তী, মো. শাহানেওয়াজ, পলি বিশ্বাস, লুত্ফর রহমান, ইকবাল চৌধুরী, নুসরাত জাহান, ফেরদৌস ইকরাম প্রমুখ।