উপস্থাপক ইমন-মীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে ইমন ও মীম জুটিকে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে। দুজনের নতুন চলচ্চিত্র ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ ছবি নিয়ে নির্মিত অনুষ্ঠানের উপস্থাপক হয়েছেন তাঁরা। এটি তাঁদের দুজনের একসঙ্গে কোনো অনুষ্ঠান উপস্থাপনা। গতকাল সন্ধ্যায় মাছরাঙা টেলিভিশনের স্টুডিওতে অনুষ্ঠানটির রেকর্ডিংয়ে অংশ নেন তাঁরা দুজন। আর তাঁদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ ছবির পরিচালক, সংগীত পরিচালক, কণ্ঠশিল্পী ও গীতিকারেরা। এঁরা হলেন রিপন খান, হাবিব ওয়াহিদ, কনা, ইমরান, কবির বকুল, শফিক তুহিন ও সুমী (চিরকুট ব্যান্ড)।মীম বলেন, ‘অনুষ্ঠানটি যে আমাকে উপস্থাপনা করতে হবে, এ সম্পর্কে আমি কিছু জানতামই না। শুটিংয়ের সেটে যাওয়ার পরই হঠাত্ জানতে পারি উপস্থাপনার কাজটি করতে হবে আমাদের দুজনকে। প্রথমে খুবই নার্ভাস ছিলাম। পরে অবশ্য খুবই মজা করেছি আমরা। অনুষ্ঠানটি দেখলে সবাই সেটা বুঝতে পারবে। বলা যায় নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম।’ এবারের ঈদে ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ অনুষ্ঠানটি ছাড়া ইমন ও মীমকে একসঙ্গে এবং আলাদাভাবে আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাবে। এর বাইরে বিভিন্ন চ্যানেলে মীম অভিনীত ২৪টির মতো নাটক প্রচারিত হবে বলে নিশ্চিত করেছেন মীম।‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ অনুষ্ঠানটি ঈদের আগের দিন রাত নয়টায় মাছরাঙা টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।