উপস্থাপক জুয়েল আইচ ও অপি করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবনযাত্রা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জুয়েল আইচ ও অপি করিম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য, শিক্ষা ও উদ্বুদ্ধকরণ ইউনিটের ‘বিনোদনের মাধ্যমে শিক্ষা’ কর্মসূচির আলোকে এই ম্যাগাজিন অনুষ্ঠান তৈরি করেছেন হানিফ সংকেত। বিটিভিতে প্রচারিত হবে কাল মঙ্গলবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর। আরও দুটি বেসরকারি টিভি চ্যানেলেও তা প্রচার করা হবে। অনুষ্ঠানে আলোচনা করেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও রাজ্জাক। একটি বিশেষ পর্বে অংশ নিয়েছেন এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, রেলইঞ্জিনের সহকারী চালক সালমা খাতুন, প্যারাট্রুপার (ছত্রীসেনা) দম্পতি মেজর নুসরাত নুর আল চৌধুরী ও মেজর মোহাম্মদ মঞ্জুরুল হক এবং নোবেল। দুটি গানের একটি গেয়েছেন সাবিনা ইয়াসমীন ও এন্ড্রু কিশোর, অন্যটি শাকিলা জাফর, ফাহমিদা নবী, এস আই টুটুল ও পার্থ বড়ুয়া। থাকছে কিছু মজার ও শিক্ষামূলক নাট্যাংশ এবং বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে একাধিক প্রতিবেদন।