উপস্থাপক পিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া
পিয়া

চারদিকে ভারত মহাসাগর, মাঝে অনেকগুলো দ্বীপ। স্বায়ত্তশাসিত ছোট্ট এই দ্বীপরাষ্ট্রের নাম সিশেলস। বিয়ের পর এই দ্বীপেই মধুচন্দ্রিমা সেরেছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম আর তাঁর স্ত্রী কেট মিডলটন। এবার এই দ্বীপের আদ্যোপান্ত এ দেশের মানুষকে জানাবেন মডেল ও অভিনেত্রী পিয়া। ভ্রমণবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হয়ে এই দ্বীপ ঘুরে এলেন তিনি। অনুষ্ঠানটির নাম ‘হলিডে প্ল্যানার’। পরিচালনা করেছেন শাহরিয়ার শাকিল।
সিশেলসে গিয়ে পিয়া দারুণ রোমাঞ্চিত। বললেন, ‘ওখানে আমরা সাত দিন ছিলাম। সুমদ্রের পাশ ঘেঁষে অনেকগুলো দ্বীপ নিয়ে ছোট্ট দেশ সিশেলস। এত সুন্দর! আমি কিন্তু প্রকৃতিপ্রেমী নই; তার পরও জায়গাটা দেখে মুগ্ধ হয়েছি। এ মুগ্ধতার কারণেই কাজটি ভালোমতো করতে পেরেছি।’
শাহরিয়ার শাকিল বলেন, ‘ভ্রমণবিষয়ক এই অনুষ্ঠানের অনেকগুলো পর্ব হবে। সিশেলসে আমরা আট পর্ব ধারণ করেছি। পর্বগুলোতে ওখানকার মানুষের জীবনযাত্রা আর সংস্কৃতি তুলে ধরেছি।’
পরিচালক আরও জানান, শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে।