উপস্থাপক পিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হলিডে প্ল্যানার’ অনুষ্ঠানে পিয়া
‘হলিডে প্ল্যানার’ অনুষ্ঠানে পিয়া

শুরুতে পিয়া ছিলেন র‌্যাম্প মডেল। এরপর তিনি অভিনয় করেছেন টিভি নাটক ও চলচ্চিত্রে। এবার পিয়া একটি ভ্রমণবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। নাম ‘হলিডে প্ল্যানার’। পিয়া জানান, তাঁরা শ্রীলঙ্কার কলম্বো আর দক্ষিণ-পূর্ব আফ্রিকার সিশেলস নামে একটি দ্বীপে এই অনুষ্ঠানটির শুটিং করেছেন। গত রোববার দেশে ফিরেছেন।
ভ্রমণবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা প্রসঙ্গে পিয়া বলেন, ‘একেবারেই নতুন অভিজ্ঞতা। এবারই প্রথম আফ্রিকার এই দ্বীপে গিয়েছি। এত সুন্দর দ্বীপ, চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। দ্বীপের নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি।’
‘হলিডে প্ল্যানার’ অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা আর প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ‘এর আগেও আমি ভ্রমণবিষয়ক অনুষ্ঠান নির্মাণ করেছি। কিন্তু এবারের অনুষ্ঠানটি ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। আশা করছি অনুষ্ঠানটির ভাবনা দর্শকদের পছন্দ হবে।’