উপস্থাপক শখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শখ
শখ

শখ মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী। এবার তিনি উপস্থাপনা করেছেন। ঈদের অনুষ্ঠান। ‘নাম মনের মতো গান’। এটিএন বাংলায় প্রচারিত হবে ঈদের দিন। এই অনুষ্ঠানের শিল্পী ইভা রহমান। তাঁর বিভিন্ন অ্যালবাম থেকে বাছাই করা ১৫টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। দেশে এবং দেশের বাইরে চিত্রায়িত করা হয়েছে গানগুলো।
শখ জানান, ‘মনের মতো গান’ উপস্থাপনা ছাড়াও এটিএন বাংলার নৃত্যানুষ্ঠান ‘ছন্দে বর্ণে আনন্দে’ অনুষ্ঠানে শখ নাচ করেছেন তার দল নিয়ে। ওই অনুষ্ঠানে আরও অংশ নিয়েছেন সোহেল ও তাঁর দল, চাঁদনী ও তাঁর দল এবং ফারজানা চৌধুরী ও তাঁর দল।