উপস্থাপক সারিকা ও নিরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি নয়, দু-দুটি অনুষ্ঠান উপস্থাপনা করলেন তাঁরা। হ্যাঁ, এ সময়ের অন্যতম সফল জুটি নিরব ও সারিকা ঈদের দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। দুটি অনুষ্ঠানই তৈরি করা হয়েছে বিটিভির জন্য।জানা গেছে, বিটিভির নিজস্ব প্রযোজনায় ‘রংবেরং’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তাঁরা। ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। তাঁদের অন্য অনুষ্ঠানটি ‘তারাদের গান’। এটি তৈরি হয়েছে প্যাকেজের আওতায়। জানা গেছে, ‘তারাদের গান’ অনুষ্ঠানে নিরব ও সারিকা নিজেদের নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দর্শকদের শুনিয়েছেন তাঁদের পছন্দের গান।নিরব বললেন, ‘সারা বছর আমরা মডেলিং আর অভিনয় নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু ঈদের দুটি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করার মধ্যে অন্য এক ধরনের মজা পেয়েছি। দুটো কাজ করেই বেশ ভালো লেগেছে।’সারিকা বললেন, ‘“তারাদের গান” অনুষ্ঠানটির কাজ করার জন্য রাত দুটোর সময় শুটিং স্পটে যেতে হয়েছে। এ ধরনের কাজ করতে তেমন কোনো কষ্ট করতে হয় না। শুধু কথা বলতে হয়। এটিও এক ধরনের মজা। আর বিটিভির অনুষ্ঠানটি ছিল পুরোপুরি স্ক্রিপ্ট-নির্ভর। আমরা প্রযোজকের নির্দেশনা অনুযায়ী সংলাপ বলেছি। বিটিভির নিজস্ব প্রযোজনার এ ধরনের কাজ এবারই প্রথম করলাম।’