উপস্থাপক সেলেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডের আসর বসতে যাচ্ছে বেলফাস্টে, ৬ নভেম্বর। গত সোমবার এমটিভি জানিয়েছে, অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে এবার মঞ্চে থাকবেন সেলেনা গোমেজ। এ খবর শোনার পর নিজের অনুভূতির কথা জানিয়ে এই সংগীত ও অভিনয়শিল্পী জানান, খুবই ভালো লাগছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাইরে পপ ঘরানার গানের দুনিয়ায় এই আসরটি বেশ সম্মানজনক ও আকর্ষণীয়। এর আগে এই অনুষ্ঠানের উপস্থাপকের তালিকায় ছিলেন জাস্টিন টিম্বারলেক, ইভা লঙ্গোরিয়া, কেটি পেরি এবং স্নুপ ডগের মতো তারকারা। এ বছর এমটিভির এই অ্যাওয়ার্ড মনোনয়ন তালিকায় আছেন লেডি গাগা, সর্বোচ্চ ছয়টি ক্যাটাগরিতে। আছেন আরও দুজন মার্কিন—কেটি পেরি ও ব্রুনো মার্স। ওদিকে সেলেনা গোমেজের জন্য আরও সুখবর, প্রেমিক জাস্টিন বিবারও আছেন মনোনয়ন তালিকায়, তিনটি ক্যাটাগরিতে। রয়টার্স।