উপস্থাপনা করলেন ইমন ও নিরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার উপস্থাপক হলেন ইমন ও নিরব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওসমানী মিলনায়তনে মোহনা টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করলেন তাঁরা দুজন। এর আগে বিজ্ঞাপনচিত্র ও নাটকে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সম্প্রতি এক কাপ চা চলচ্চিত্রে একটি গানের দৃশ্যে অংশ নিয়েছেন দুজন। প্রথমবার একসঙ্গে উপস্থাপনা করার অনুভূতি জানাতে গিয়ে ইমন বলেন, ‘একটু তাড়াহুড়ো করেই অনুষ্ঠানের প্রস্তুতি নিতে হয়েছে। তবে নিরব সঙ্গে ছিল বলেই অনেকটা নিশ্চিন্তে কাজটি করতে পেরেছি।’ আর নিরব বলেন, ‘যখন উপস্থাপনার প্রস্তাব দেওয়া হয়, তখন আয়োজকদের বলেছিলাম আমি ইমনের সঙ্গে উপস্থাপনা করতে চাই। কারণ, আমরা দুজন খুব ভালো বন্ধু।’