উপস্থাপনায় আবদুল কাদের ও হাসান মাসুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাই দুজনকে এত দিন অভিনেতা হিসেবে চিনলেও এখন প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে পর্দায় আসছেন আবদুল কাদের ও হাসান মাসুদ। গতানুগতিক কোনো উপস্থাপনা নয়, তাঁরা মূলত কমেডি অভিনয়ের মাধ্যমে একটি রম্য অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে থাকবেন।ঈদে প্রচারিতব্য এনটিভির বিশেষ অনুষ্ঠান ‘রঙ্গশালা’য় তাঁরা অংশ নিয়েছেন দুটি বিশেষ চরিত্রের মাধ্যমে উপস্থাপনায়। অনুষ্ঠানে প্রথমবারের মতো কৌতুক পরিবেশন করেছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী বন্যা মির্জা। এ ছাড়া সত্তর দশকের জনপ্রিয় পপ কণ্ঠশিল্পী নাজমা জামানের একটি জনপ্রিয় গানের রিমেকে কণ্ঠ দিয়েছেন মেহরীন। অনুষ্ঠানে কমেডি অভিনেতা হিটলু এবং মিরাক্কেলে-৫-এ বাংলাদেশের অন্যতম প্রতিযোগী ইয়াফিকেও দেখা যাবে কৌতুক পরিবেশনায়।খায়রুল বাবুইয়ের গ্রন্থনায় অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান।