উপস্থাপনায় নিরব ও মেহজাবিন
ফ্যাশনভিত্তিক একটি টিভি অনষ্ঠান উপস্থাপনা করবেন স্বপন আহমেদ পরিচালিত কল্পবিজ্ঞানধর্মী ‘পরবাসিনী’ ছবির জুটি নিরব ও মেহজাবিন। ‘ফ্যাশন অ্যান্ড শপারস’ নামের অনুষ্ঠানটি ঈদের সময় এটিএন বাংলা চ্যানেলে প্রচার করা হবে। গত বুধবার এটিএন বাংলার স্টুডিওতে অনুষ্ঠানটির চিত্রায়াণে অংশ নেন নিরব ও মেহজাবিন।ফ্যাশন অ্যান্ড শপারস অনুষ্ঠানটি উপস্থাপনের কারণে ছবিটি মুক্তি আগেই এবারের রোজার ঈদে ছোট পর্দায় দেখা যাবে এই নতুন জুটিকে।নিরব এর আগে বেশ কয়েকটি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করলেও মেহজাবিনের সঙ্গে এটিই প্রথম। উপস্থাপনা প্রসঙ্গে নিরব বলেন, ‘এখানে পাণ্ডুলিপি নাটকের মতো করে তৈরি হয়েছে। এ জন্য এই উপস্থাপনা কিছুটা অভিনয় মনে হচ্ছে।’নিরব আরও বলেন, ‘ঈদের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, শিশুদের পোশাক, বয়োজ্যেষ্ঠদের পোশাক, অলংকার, অনুষঙ্গ নিয়ে অনুষ্ঠানে থাকছে প্রতিবেদন। এদিকে এবারের ঈদে নিরব অভিনীত একটি ছবিও মুক্তি পাচ্ছে। আশরাফুর রহমানের পরিচালনায় ‘তুমি আসবে বলে’ নামের এ ছবিতে নিরবের সহশিল্পী নিপুণ। ছবিটি সম্পর্কে নিরব বলেন, এ পর্যন্ত আমার ১৪টি ছবি মুক্তি পেলেও ‘তুমি আসবে বলে’ কিন্তু আমার ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্র। কাজ শুরুও করেছিলাম তিন বছর আগে। প্রথমে অবশ্য ছবিটির নাম ছিল ‘তুমি আসবে বলে ভালোবাসবে বলে’। ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী।