উপস্থাপনায় প্রিয়াঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঞ্জির ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও রাম চরণ। এবার নতুন আরেকটি ছবিতে একই সঙ্গে কাজ করার সুযোগ মিলেছে তাঁদের। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন অভিনীত ছবিটি পুনর্নির্মিত হচ্ছে। সেই ছবির প্রচারণার জন্য অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘সাবধান ইন্ডিয়া’র উপস্থাপনা করছেন এই দুই তারকা। এমনিতে এ অনুষ্ঠানের উপস্থাপক অভিনেতা অতুল কুলকার্নি। গতকাল রোববার মুম্বাইয়ে অনুষ্ঠানের শুটিংও শেষ করেছেন প্রিয়াঙ্কা। ‘সাবধান ইন্ডিয়া’ দেখা যাবে লাইফ ওকে চ্যানেলে, আগামী সপ্তাহে। এর আগে ছোট পর্দার একটি অনুষ্ঠানই উপস্থাপনা করেছিলেন প্রিয়াঙ্কা, অনুষ্ঠানটি ছিল ‘খতরো কে খিলাড়ি’। পিটিআই।