উপস্থাপনায় ফেরদৌস ও কুসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে আজ বুধবার অনুষ্ঠিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেবেন। দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন অভিনয়শিল্পী ফেরদৌস ও কুসুম শিকদার। অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবারের চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে নানা চমক রাখার চেষ্টা করা হয়েছে। পরিবেশনাগুলোর মধ্য দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রের বিবর্তনের নানা দিক তুলে ধরা হবে। পাশাপাশি পরিবেশনাগুলোতে মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টিও প্রাধান্য পাবে।এদিকে অনুষ্ঠানের উপস্থাপক ফেরদৌস বলেন, ‘এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটি উপস্থাপনা করছি। রাষ্ট্রীয় অনুষ্ঠান, অনেক সম্মানের ব্যাপার। এতে যুক্ত থাকতে পেরে খুব ভালো লাগছে।’ কুসুম শিকদার বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমি পরিবেশনায় অংশ নিয়েছিলাম। এবার করছি উপস্থাপনা। প্রায় সাত বছর পর কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করতে যাচ্ছি।’ জানা গেছে, পুরস্কার প্রদান অনুষ্ঠানের ফাঁকে থাকবে শিল্পীদের পরিবেশনা। এসব পরিবেশনায় অংশ নেবেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, ন্যান্সি ও অণিমা মুক্তি। আর নৃত্যে অংশ নেবেন ওয়ার্দা রিহাব ও চিত্রনায়িকা নিপুন।