উপস্থাপনায় বালাম-হাবিব
‘দরবেশ বাবা আমাকে ঈদের দিন গান গাইতে নিষেধ করেছেন। তাই আমি আজ (অনুষ্ঠানটি যেদিন প্রচারিত হবে) কোনো গান করব না। আজ শুধু সবার সঙ্গে আড্ডা দেব।’ অনুষ্ঠানের শুরুতে এভাবেই বললেন হাবিব। তবে শেষ পর্যন্ত দরবেশ বাবার রহস্যের ব্যাপারে তিনি নিজেই মুখ খুলেছেন। কিন্তু তা জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত। গত বৃহস্পতিবার বাংলাভিশনের ঈদের অনুষ্ঠান চলতে চলতে দেখা হলো উপস্থাপনা করতে এসে কথাগুলো বললেন হাবিব। তাঁর সঙ্গে ছিলেন বালাম।জানা গেল, এবার একসঙ্গে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন হাবিব ও বালাম।অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন মিলা, ন্যান্সি, এলিটা ও আরফিন রুমী। ৪৫ মিনিটের এ অনুষ্ঠানে থাকছে গান এবং ঈদ ও নিজেদের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে আড্ডা।হাবিব বলেন, ‘অনুষ্ঠানের শুরুটা করেছেন বালাম, আর শেষটা হয়েছে আমাকে দিয়ে।’বালাম জানালেন, উপস্থাপনা করতে এসে তিনি খুব মজা করেছেন সবার সঙ্গে।অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন অনুরূপ আইচ, প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।