উপস্থাপনায় মিরাক্কেলের রনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন আবু হেনা (রনি) এবার দেশের টিভিতে উপস্থাপনা করলেন। তাঁর সঙ্গে সহ-উপস্থাপিকা ছিলেন শাকিলা জারিন। শিশু-কিশোরদের নিয়ে নির্মিত কৌতুকের এই অনুষ্ঠানের নাম ‘ক্ষুদে রসিকরাজ’। সম্প্রতি বাংলাভিশনের স্টুডিওতে অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে।রনি বলেন, ‘পারফরম্যান্স আর উপস্থাপনা—এই দুইয়ের অভিজ্ঞতা বেশ ভিন্ন। ঈদের অনুষ্ঠানে উপস্থাপনা করতে পেরে খুব ভালো লাগছে। আশা করি, অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে। শিশু-কিশোরেরা মজার মজার কৌতুক পরিবেশন করেছে গল্পের মতো করে। অনুষ্ঠান দেখে মনে হবে, প্রত্যেকে তাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিচ্ছে টুকরো টুকরো গল্পের মতো।’‘ক্ষুদে রসিকরাজ’অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম। বাংলাভিশনে ঈদের চতুর্থ দিন বিকেল চারটা ৪০ মিনিটে প্রচারিত হবে ‘ক্ষুদে রসিকরাজ’।