উপেক্ষা উপভোগ করছেন সোহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইয়ের বিয়ে বলে কথা, বোনের মধ্যে উত্তেজনা থাকবে না, তা কি হয়! কিন্তু তার মাঝে অভিমানও করছেন সোহা আলী খান। ভাই সাইফ আলীর বিয়ে নিয়ে পতৌদির নবাব পরিবার ভীষণ ব্যস্ত এখন। ধুম পড়েছে কেনাকাটার। কিন্তু সোহার অভিমান—ভাইয়ের বিয়ের ব্যাপারে তাঁকে কোনো পাত্তাই দেওয়া হচ্ছে না! বাড়ির ছোট মেয়ে বলে কোনো কাজে বড়রা তেমন ডাকছেনও না তাঁকে। ভাইয়ের বিয়েতে পোশাকটাও পরবেন মা শর্মিলা ঠাকুরের পছন্দে। এমনকি রাতের খাবারের সময় যখন সবাই এক টেবিলে বসেন, তখন নাকি সোহার কথা কেউ শুনছেন না!তার পরও খুশি সোহা। বাড়ির কারও কাছে পাত্তা না পাওয়াটা নাকি বেশ উপভোগ করছেন তিনি! মিড-ডে ডট কম