উপোস থাকায় আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমা কুরাইশি
হুমা কুরাইশি

ক্ষীণ কটির অধিকারিণীদের দিন ফুরিয়েছে। এখন বলিউড হৃষ্ঠপুষ্ট অভিনেত্রীদের দখলে। আর তাই নিজের বাড়তি স্বাস্থ্য নিয়ে খুব একটা ভাবেন না হুমা কুরাইশি; বরং নিজের স্বাস্থ্যের ওপর বেশ আস্থা তাঁর। জিরো ফিগার অর্জনের জন্য অভুক্ত থাকায় আপত্তি আছে হুমার। সুস্বাস্থ্যে বিশ্বাসী তিনি, তাই বলে উপোস থাকা! মোটেও না। হুমা জানান, অস্বাস্থ্যকর খাবার খান না তিনি। নিয়মিত যোগব্যায়াম করেন, জিমে যান আর পেট পুরে তিন বেলা খান। সব সময় ভারী খাবার না খেলেও ১০ দিন পর পর মনের ইচ্ছামতো খাবার খান তিনি। কারণ, তাঁর মতে, শরীর দিয়ে নয়, তাঁকে সবাই চেনে অভিনয় দিয়ে। আর তাই নিজেকে ক্ষুধার্ত রেখে খ্যাতি অর্জনের কোনো ইচ্ছা নেই হুমার।